মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ থাকরে। কোহিনূর সিটিএনএলকে ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের ঋণ দেওয়ার গরমিল নিয়ে তাঁকে তলব করা হয়েছিল। এদিকে বালাড এস্টেটে ইডির দফতরের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইএল অ্যান্ড এফএস থেকে ৪৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।এদিকে রাজ থাকরের সমন নিয়ে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ফলে রাজ থাকরের কোন সমর্থক যদি অশান্তি তৈরির চেষ্টা করেন, তাদের গ্রেফতার করতেও প্রস্তুতি নিয়ে রেখেছে মুম্বই পুলিশ। ইডির অফিস এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবত করা হয়েছে। যেসব জায়গায় ১৪৪ ধারা বলবত করা হয়েছে, সেই এলাকাগুলি হল, মেরিন ড্রাইভ, এনআরএ মার্গ, দাদার এবং আজাদ ময়দান পুলিশ স্টেশন। রাস্তা অবরোধ কিংবা ব্যারিকেড তৈরির কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ব্যবস্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নিরাপত্তা মূলক ব্যবস্থা হিসেবে এমএনএস নেতা সন্দীপ দেশপাণ্ডে এবং বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এক এমএনএস কর্মী বুধবার থানেতে আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *