কলকাতা

কলকাতা বন্দরে চালু হল ইনফ্রারেড থার্মাল স্ক্যানার

করোনা ভাইরাস ঠেকাতে এবার কলকাতা বন্দরে চালু হল ইনফ্রারেড থার্মাল স্ক্যানার। মূলত বিদেশ থেকে আসা নাবিক এবং যাত্রীদের পরীক্ষা করার জন্যই এই স্ক্যানার বসানো হয়েছে। আজ, বুধবার বিদেশ থেকে আসা বেশ কয়েকটি জাহাজের নাবিকদের ইনফ্রারেড থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে।