হক জাফর ইমাম, মালদাঃ কলেজ ছাত্রীকে ট্রেনের মধ্যে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে আপ গৌড় এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায়। শনিবার সকালে আপ গৌড় এক্সপ্রেস ট্রেনটি যখন মালদা রেল স্টেশন ঢোকে তখন শ্লীলতাহানীর চেষ্টা মহিলার সহযাত্রীরা মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।শনিবার সকালে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকলে জিআরপি থানায় অভিযোগ দায়ের করে রেল যাত্রী ওই মহিলা। জানা গিয়েছে শুক্রবার আপ গৌড় এক্সপ্রেস ট্রেনে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল এক কলেজ ছাত্রী। সংরক্ষিত এস-৮ কামরায় তাদের নিদিষ্ট সিটে বসে ছিল। শিয়ালদা স্টেশনেই ওই কামরায় মদ্যপ আবস্থায় আট জনের একটি দল ওঠে। তারা কলেজ ছাত্রীর পাশে বসে পড়ে। মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করে। অশ্লীল ভাষায় মেয়েটিকে উক্তক্ত করে। মেয়েটির কাছে তার মোবাইল নম্বর চায়। নম্বর না দিলে মেয়েটির গায়ে হাত দেয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে মেয়েটিকে উক্তক্ত করায় প্রতিবাদ করে সহ যাত্রীরা। অভিযুক্তদের মধ্যে এক জন মেয়েটির গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে সহ যাত্রীরা তাকে ধরে ফেলে। রেল পুলিশকে খবর দিলে অভিযুক্তকে আটক করে। ট্রেনটি মালদায় পৌঁছালে জিআরপি থানায় অভিযোগ দায়ের করে কলেজ আক্রান্ত ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *