নয়াদিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্তর্গত আয়ুষ্মান ভারতের অফিস সিল করে দেওয়া হল। মঙ্গলবার সকালে এই ঘটনা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। কারণ এখানের‌ এক কর্মীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়তেই দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আর ২৫ জন কর্মীকে কোয়ারেনটিনে পাঠানো হয়েছে। এখানের এই দেহে করোনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গিয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 
সংবাদসংস্থা আইএনএস জানাচ্ছে, আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত ব্যক্তিরা বেসরকারি ল্যাবরেটরি থেকে নিখরচায় করোনা পরীক্ষা করাতে পারবেন। এই মর্মে নির্দেশিকা জারি করে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সম্প্রতি সুপ্রিম কোর্টও রায় দেয়, বেসরকারি ল্যাবে গরীবদের বিনা খরচে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ত। তা ছড়িয়ে পড়েনি কারণ বাকি ৫০ শতাংশ কর্মী ওয়ার্ক ফ্রম হোম করছেন। অফিসে এসে কাজ করার পরই এই ঘটনা ঘটল। ফলে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন উঠে ডোলীরাজধানীতে সোমবার সন্ধে পর্যন্ত করোন আক্রান্ত বেড়ে হয়েছে ২,০৮১। গত ২৪ ঘণ্টায় ৭৮টি পজিটিভ কেস মিলেছে। তার মধ্যে আয়ুষ্মান ভারতের ওই কর্মীও রয়েছেন।জীবাণু সক্রিয় রয়েছে ১,৬০৩ জনের মধ্যে। সোমবার পর্যন্ত দিল্লিতে কনটেনমেন্ট জোন বেড়ে হয়েছে ৮৪টি। ফাইল চিত্র।