কলকাতা সহ পাশ্ববর্তী জেলাগুলিতেও শুরু হয়ে গেল বৃষ্টি। কুচকুচে কালো মেঘে ঢাকল শহরের আকাশ। ভর দুপুরে সন্ধে নামল কলকাতায়। অন্ধকারে ঢাকল শহরের আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ঝড়-বৃষ্টি। বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎই কালো মেঘে ঢাকাল আকাশ। তারপরই শুরু হয় ঝড়-বৃষ্টি। বৃষ্টির জেরে সল্টলেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটি গেট ভেঙে পড়েছে। এরপরেই বইমেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। অধিকাংশ স্টল এর মাথা থেকে জল পড়ছে। এর থেকে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্য সাবধানতা অবলম্বন করে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ।


