গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হবে দূরদর্শনের মাধ্যমে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করল শিক্ষা দপ্তর। আজ এক ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টি আপাতত স্থগিত করা হচ্ছে। কারণ হিসেবে পার্থবাবু বলেন, ‘শিক্ষকরা যে সময়ে ক্লাস নিতে চাইছেন আর অভিভাবকরা যে সময়টা চাইছেন তারমধ্যে কোনও সামঞ্জস্য থাকছে না। তাই ৭-১৩ এপ্রিল বিকেল ৪টে থেকে ৫টা বিভিন্ন বিষয়ে এই ক্লাস করানোর জন্য দূরদর্শনের সল্ট নেওয়ার যে পরিকল্পনা ছিল তা আপাতত স্থগিত কড়া হচ্ছে।’

