আটদিনের লড়াই শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়ল পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ সিং। আজ ভোর ৫টার সময় মৃত্যু হয় তার। দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ এস‌এস‌কে‌এমের কার্ডিওথোরাসিক বিভাগের আইটিইউতে ভর্তি ছিল। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হ‌ওয়ায় ইকমোর সাহায্যে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছিল। সপ্তাহখানেক ধরে চিকিৎসকরা চেষ্টার কসুর না করলেও তার শারীরিক অবস্থার উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি। এমনকী শরীরে নিজে থেকে রক্তও তৈরি হচ্ছিল না। যদিও চিকিৎসকরা আশা করেছিলেন, হয়তো কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চালু রাখতে রাখতে হঠাৎ করে তার নিজের অঙ্গপ্রত্যঙ্গগুলি সাড়া দিতে শুরু করবে। তেমনটা অবশ্য হল না। যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে চলে গেল ঋষভ।