হক জাফর ইমাম, মালদাঃ বচসার জেরে একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নয় জন প্রতিবেশীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় মালদা কালিয়াচক থানার সাহবাজপুরের বাবুনটোলা এলাকায়৷ আক্রান্ত সিদ্দিক হোসেন (৬০), আসলাম সেখ (৫০) ও আবদুল গফ্ফর (৩৫)। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্ত আবদুল সালাম সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ, আব্দুল সালাম একটি খাসি ৫ হাজার দামে বিক্রি করে সিদ্দিক হোসেনের কাছে। কিছু টাকা বাকি রাখে সিদ্দিক। বকেয়া টাকা চাইতে গিয়ে সিদ্দিকের সাথে বচসা বাধে আব্দুল সালামের সাথে। অভিযোগ আরও কয়েকদিন সময় চায় সিদ্দিক। কিন্তু বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেয় আব্দুল সালাম বলে অভিযোগ। এই নিয়ে বচসার জেরে সালাম দলবল নিয়ে সিদ্দিকের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্য সদস্যরাও আহত হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *