মালদা, হক জাফর ইমামঃ বসিরহাট জেলার ন্যাজাট এলাকায় বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে সারা রাজ্য সহ মালদা জেলা বিজেপির ডাকে সোমবার বিকাল ৪ টায় মৌন মিছিল মালদা শহর পরিক্রমা করে। সোমবার বিকেল চারটায় মালদা জেলা জেলা বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে মৌন মিছিল বের হয়ে মালদা শহর পরিক্রমা করে। এদিনের মৌন মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপি সভাপতি সঞ্জিত মিশ্র মালদা জেলার বিজেপি সক্রিয় কর্মী তথা আইনজীবী অমিতাভ মৈত্র, বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সহ জেলা হাজার খানেক পুরুষ ও মহিলা বিজেপি সমর্থক ও নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *