সকাল ৯টা নাগাদ আচমকাই ভোপাল রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।   দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৭ জন নিত্যযাত্রী। আহতদের ইতিমধ্যেই হামিদিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্রিজ ভেঙে পড়ার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে রেলযাত্রীদের অভিযোগ, ফুটব্রিজটি দীর্ঘদিন ধরেই নড়বড় করছিল। কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও লাভ হয়নি। তাঁদের গাফিলতির জেরেই এদিন দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ নিত্যযাত্রীদের।