রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । ২০১৫ সালের ২৫ মার্চ গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করা হয়েছিল । বিচারপতি শিবকান্ত প্রসাদ সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর অরুণ মুখোপাধ্যায় ও গৌতম কুণ্ডুর জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারপতি একইসঙ্গে জানান, রাজ্যের যে কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে গলার ক্যানসারের চিকিৎসা করতে পারবেন অরুণ মুখোপাধ্যায় এবং সেই চিকিৎসার খরচ দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।

