লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া রাজ্যবাসীকে বাড়ি ফেরাতে যাবতীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার।সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে এই ঘোষণা করে লিখেছেন, ‘আমি আমার অফিসারদের বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যতদিন আমি এখানে আছি, বাংলার কোনও মানুষ নিজেকে অসহায় ভাববেন না। আমি এই দুঃসময়ে আপনাদের সঙ্গেই আছি।’ রাজস্থানের কোটায় বাংলার বহু ছাত্রছাত্রী আটকে পড়েছেন লকডাউনের কারণে। তাঁদের ফেরানোর বিষয়ে মমতা টুইটারে লিখেছেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে এটা তদারক করছি আর যাতে প্রত্যেকে সাহায্য পায় সেজন্য আমরা কোনও উপায় বাকি রাখব না। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর কোটায় আটকে থাকা বাংলার সব ছাত্রছাত্রীরাই দ্রুত তাঁদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।’ প্রসঙ্গত, এর আগে উত্তর প্রদেশ, অসম এবং মধ্য প্রদেশের সরকারও কোটায় আটকে থাকা তাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল।

