আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, সিবিআই কাপুরুষের মতো আচরণ করছে। আমরা সবাই চিদাম্বরমজির পাশে আছি। ফল যাই হোক সত্যের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। মঙ্গলবার টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী এই লড়াইয়ে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ চিদাম্বরমের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতেই এইভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এর জবাব দেবে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *