আজ অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের একবছর পূর্ণ হল। গতবছরে ১৬ অগাস্ট এইদিনে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় এই প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। এদিন অটল স্মরণে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য বিশিষ্টরা। প্রথম বিজেপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোট তিনবার তিনি প্রধানমন্ত্রীর ছিলেন। ২০১৪ সালে তাঁকে ভারত রত্ন সম্মাননায় ভূষিত করা হয়।
অটল বিহারীর প্রথম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Byবঙ্গনিউজ
Aug 16, 2019
