আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বেলা সাড়ে ৩টের নাগাদ নবান্ন সভাঘরে হবে ওই ভিডিও কনফারেন্স। ওই বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ, লকডাউন পরিস্থিতি নিয়ে জেলাওয়ারি পর্যালোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।