মালদা, হক জাফর ইমামঃ মালদা মানিকচক থানার পুলিশের বড় সাফল্য , আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন ডাকাত। মালদা মানিকচকের কালিন্দ্রী থেকে গ্রেফতার করা হয়েছে এই তিনজন ডাকাত কে। জানা গেছে রবিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ছয়জনের একটি ডাকাত দল।গোপন সূত্রে খবর পেয়ে মালদা মানিকচক থানার পুলিশ হানা দেয় ওই এলাকায়। ধৃত ডাকাতেরা গাড়ী করে মালদার দিক থেকে আসছিল। সেই সময় মালদা মানিকচক থানার পুলিস ধাওয়া করে তিনজন ডাকাতকে গ্রেফতার করে। ধৃত তিন ডাকাতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান, একটি রড ও ভোজালি পাওয়া গেছে। তিনজন ধরা পড়লেও বাকি তিনজন ডাকাত পালাতে সক্ষম। তাদের পাকড়াও করতে জোর তল্লাশি চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।ধৃত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি গোপালপুর ও একজনের বাড়ী বরবাগান প্রত্যেককে মানিকচকের বাসিন্দা। ধৃত তিন জন ডাকাতকে সোমবার মালদা জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *