ফের দায়িত্বজ্ঞানহীন কাজ করার অভিযোগ উঠল বসিরহাটের এক চিকিৎসকের বিরুদ্ধে। সদ্য আমেরিকা থেকে ফেরার পর করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানেন নি। তাছাড়া কোনও রকম পরীক্ষা না করিয়েই হাসপাতালের কাজে যোগদান করেছেন ওই চিকিৎসক। করেছেন দুটি অস্ত্রোপচারও। তিনি যে আমেরিকা থেকে ফিরেছেন সে সম্পর্কেও তথ্য গোপন করেছেন। দায়িত্বজ্ঞানহীন কাজ করার অভিযোগে তাঁর নার্সিংহোম সিল করেছে প্রশাসন। এর পর তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।