আজ দুপুরে আনন্দপুরে বিদ্ধংসী আগুন লাগে গাড়ির শোরুমে । মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে ছুঁটে আসেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী। এদিন দুপুরে মারুতি সেন্টারে আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে যায় চল্লিশটিরও বেশি গাড়ি। ঘটনাস্থলে হাজির হয় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘচেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার স্থান পরিদর্শন করে এসে মিমিকে রিপোর্ট দেন সুজিত বসু। বর্তমানে নিয়ন্ত্রণ করা গিয়েছে আগুন। মুহূর্তে ভষ্মিভূত হয়ে গিয়েছে ৪০টি গাড়ি।


