আজ ডায়মন্ড হারবারে অভিষেকের সমর্থনে প্রচার সভা থেকে আবারও মোদির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভোটের পরে স্ট্রং রুমে ইভিএম বদলে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। সেজন্য রাজ্যবাসীকে স্ট্রং রুমে কড়া নজর রাখার আবেদন জানিয়েছেন তিনি। মমতা দাবি করেছেন, বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার প্রমাণ তাঁর কাছে আছে। বিজেপি অপপ্রচার চালাচ্ছে। যদি মোদি প্রমাণ করতে পারেন মূর্তি তৃণমূল ভেঙেছে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। আর যদি মিথ্যে হয় তাহলে কান ধরে ওঠবোস করতে হবে মোদিকে। মোদি যতই মূর্তি গড়ে দেওয়ার কথা বলুন, তাঁর কাছ থেকে ভিক্ষে নেবে না বাংলা, হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *