উত্তরপ্রদেশের সাহাজাহানপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে সাহাজাহানপুরের ২৪ নম্বর জাতীয় সড়কের জামকা মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে আসছিল। আচমকা জামকা মোড়ের কাছে সামনের দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ভ্যানে সজোরে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পোর উপর উলটে যায়। এদিকে ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তার পাশে থাকা খাদে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পরে ট্রাকটিও গিয়ে পড়ে খাদে উলটে থাকা ভ্যানের উপর। এর জেরে পরিস্থিতি আরও খারাপ হয়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যান প্রশাসনিক আধিকারিকরা। জখমদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *