উত্তরপ্রদেশে জমি নিয়ে বিবাদের জেরেই চলল গুলি। প্রাণ হারালেন ৩ মহিলা সহ মোট ৯ জন। আহত আরও ২০ জন। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শোনভদ্রজেলার উব্ভা গ্রামে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে গুলির লড়াই। ঘটনা প্রসঙ্গে এক পুলিস আধিকারিক জানান, একটি জমি নিয়েই শুরু হয় গুলির লড়াই। দেশিবন্দুক এবং ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’‌টি দলের প্রায় ১০০ জন। জেলাশাসক অঙ্কিত কুমার আগরওয়াল বলেন, মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত ওই গ্রামে ঘটনায় নয় জনের মৃত্যু হয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যান জেলাশাসক এবং এসপি সলমন তেজ পাটিল। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *