উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে হত্যার দায়ে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবারই কুলদীপ সেঙ্গার–সহ ছয় জনকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। গত সপ্তাহে দিল্লির একটি আদালত উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতার বাবার মৃত্যুর জন্য কুলদীপ সেঙ্গার, তার ভাই এবং দুই পুলিশ সদস্য–সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। মামলায় আসামীদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের কথাও আদালতে জানিয়েছে সিবিআই। কুলদীপকে ইতিমধ্যে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।