আজ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপি আর)-এর বিরুদ্ধে প্রস্তাব পাশ হল দিল্লি বিধানসভায়। একইসঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র বিরুদ্ধেও প্রস্তাব পাশ করানো হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিধায়কদের জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের কি বার্থ সার্টিফিকেট আছে? দিল্লির মোট ৭০ জন বিধায়কের ৬১ জনই বলেছেন, নেই। অরবিন্দ কেজরিওয়াল বলেন, তাঁর নিজেরও বার্থ সার্টিফিকেট নেই। তাঁর পরিবারের অনেকেরও নথিপত্র নেই। পরে কেজরিওয়াল বলেন, আমাদের বিধানসভায় প্রস্তাব পাশ করে বলা হয়েছে, আমরা দিল্লিতে এনপিআর করতে দেব না। তাঁর কথায়, ‘আমি, আমার স্ত্রী, আমার মন্ত্রিসভার প্রায় সব সদস্যেরই বার্থ সার্টিফিকেট নেই। আমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারব না। আমাদের কি ডিটেনশন সেন্টারে পাঠানো হবে?’ পরে তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি, এনপিআর এবং এনআরসি প্রত্যাহার করুন।’ কেন্দ্রীয় মন্ত্রীদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আগে কাগজ দেখান।’
এনপিআরের বিরুদ্ধে প্রস্তাব পাশ দিল্লি বিধানসভায়, জন্মের শংসাপত্র নেই ৬১ বিধায়কের
Byবঙ্গনিউজ
Mar 13, 2020
