উন্নাও গণধর্ষণ কাণ্ডে জেলবন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে নিগৃহীতার গাড়ি দুর্ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে। নিগৃহীতার পরিবারের অভিযোগ, উন্নাও গণধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাট করতে জেলে বসেই দুর্ঘটনার পরিকল্পনা করে নিগৃহীতাকে খুন করতে চেয়েছিলেন ওই বিজেপি বিধায়ক। পুলিশ জানিয়েছে, উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতা ও তাঁর পরিবার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গাড়িতে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা কারাগারে যাচ্ছিলেন। তখন ওই গাড়িকে একটি লরি ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনায় উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতা গুরুতর আহত হওয়ার পাশাপাশি তাঁর দুই কাকিমার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ওই গাড়িতে নিগৃহীতার আইনজীবী ছিলেন বলে জানানো হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *