হুগলির পোলবায় স্কুলগাড়ি দুর্ঘটনায় পড়ুয়া ঋষভ সিংহের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েছিলেন চিকিত্সকেরাও। ওই দুর্ঘটনায় গুরুতর আহত আর এক খুদের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। চিকিত্সকদের সমবেত প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ঋষভের বন্ধু ও সহপাঠী দিব্যাংশ (দিব্যাংশু নয়) ভগত। ছেলেকে নিয়ে হাসপাতাল ছাড়ার আগে দিব্যাংশের বাবা গোপীনাথ ভগত বলেন, ”ঋষভের জন্য খারাপ লাগছে। পুলকার নিয়ন্ত্রণে সরকারের কিছু করা উচিত। প্রয়োজনে একটা কমিটি গঠন করে অভিভাবকদের পরামর্শ নেওয়া যেতে পারে।”

