করোনা আতঙ্কে শ্যুটিং বন্ধ হল বলিউডেও। আগামী ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্তরকম সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজের শ্যুটিং। একযোগে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলাকুশলীদের একাধিক সংগঠন। সিরিয়াল এবং ওয়েব সিরিজের শ্যুটিংও বন্ধ হতে চলেছে বলে খবর।

