কলকাতাঃ আজ থেকে কলকাতার কফি হাউস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত আপাতত বন্ধ থাকছে এটি। কফি হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়কালে করোনা পরিস্থিতির উপর নজর রাখা হবে। মাসের শেষে ফের বৈঠক হবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।