হক জাফর ইমাম, মালদাঃ  কাঠ মিস্ত্রিকে মারধর দিয়ে সর্বস্ব্য লুঠ করে পালালো দুস্কৃতিরা বলে অভিযোগ ।ঘটনাটি ঘটেছে, মালদা ইংরেজবাজার থানার কামাত এলাকায়। বর্তমানে আহত কাঠমিস্ত্রি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যাক্তির নাম সুমিত কর্মকার(২৫)। পেশায় সে কাঠ মিস্ত্রি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাঠের কাজ করে লালাপুর এলাকা থেকে মিল্কি এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিল। ফেরার সময় রাত সাড়ে ৮টা নাগাদ, কামাত এলাকায় তাকে একা পেয়ে একদল দুষ্কৃতী তার পথ আটকায় বলে অভিযোগ। তার পকেটে ছিল নগদ ১০ হাজার টাকা। সেই টাকা দিতে অস্বীকার করলে দুস্কৃতিরা তাকে মারধর করে বলে অভিযোগ। এরপর দুস্কৃতিরা কাঠ মিস্ত্রিকে ব্যাপক মারধোর করে সর্বস্ব্য লুঠ করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরিজনেরা ঘটনার খবর পেয়ে তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে আক্রান্ত কাঠমিস্ত্রির বাড়ি মালদা ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জরিত তা তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *