জম্মু-কাশ্মীরঃ কাশ্মীর ফের এক বার বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা চালাচ্ছে পাকমদতে পুষ্ট সন্ত্রাসবাদীরা। সে কারণেই উপত্যকায় ১০ হাজার বাড়তি আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, রবিবার এ বিষয়ে নিশ্চিত খবর পেয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই কাশ্মীরের বিভিন্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমরনাথ যাত্রীদের নিরাপত্তার জন্য কাশ্মীরে আগেই ৪০ হাজার আধাসেনা মোতায়েন ছিল। এর পর আরও ১০ হাজার আধাসেনা সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *