কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের ক্রিকেট ব্যাট দিয়ে পুরসভার আধিকারিকরাদের   মারার ঘটনায় কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপির সংসদীয় বৈঠকে আকাশ বিজয়বর্গীয়র নাম না করে মোদি বলেন, নেতার ছেলে হলেই কারও যথেচ্ছাচার করার অধিকার জন্মে না। এদিন প্রধানমন্ত্রী তীব্র ভর্ৎসনা করে বলেন, এই ধরণের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। কেউ নেতার ছেলে বলে যা খুশি তাই করতে পারেন না। যাঁরা এই ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে এমন নেতা চাই না।’

উল্লেখ্য গত ২৬ জুন ইন্দৌরে এক উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হন পুরসভার আধিকারিকরা। তাঁদের ব্যাট নিয়ে তাড়া করেন এবং মারধর করেন আকাশ বিজয়বর্গীয়। ব্যক্তিগত পরিচয়ে যিনি আবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *