দেশ জুড়ে অসহিষ্ণুতার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের বিশিষ্ট নাগরিকদের একাংশ গত মঙ্গলবার একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট জনেদের অন্যতম অভিনেতা কৌশিক সেনকে গত বুধবার ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কৌশিকের পর এবার পরিচালক অনুরাগ কাশ্যপকেও টুইটারে সরাসরি প্রাণনাশের হুমকি দিলেন এক টুইটার ব্যবহারকারী। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুরাগের উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, কিছুদিন আগেই তিনি নিজের রাইফেল এবং শটগান পরিষ্কার করে রেখেছেন। অনুরাগের সঙ্গে সামনাসামনি হওয়ার জন্যও অপেক্ষা করে রয়েছেন তিনি। ঘটনার আকস্মিকতায় অনুরাগ এক মুহূর্তও দেরি না করে টুইটটি মুম্বই পুলিশকে ফরওয়ার্ড করে দেন। প্রত্যুত্তরে মুম্বই পুলিশ জানায়, ইতিমধ্যেই সেই ব্যক্তির টুইটার অ্যাকাউন্টের বিস্তৃত বিবরণ সাইবার পুলিশ বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ যাতে এ ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে জন্য অনুরাগকে নিকটস্থ থানায় অভিযোগও দায়ের করতে বলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *