
গান্ধী মূর্তির পাশে বসেছে অঙ্কন আসর। রাজ্যের খ্যাতিনামা ৪২ জন চিত্রশিল্পী তুলে ধরছেন নিজের ভাবনা। অন্য আঙ্গিকে। কিন্তু লক্ষ্য সিএএ-এনআরসির প্রতিবাদ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও হাতে তুলি তুলে নিলেন। রং, জল আর তুলির আঁচড়ে এ দিন মমতা অন্যভাবে প্রতিবাদ জানালেন।মমতা বলেন, এখানে শিল্পীরা কথা না বলে তুলির টানে প্রাণের ভাষা বহির্প্রকাশ করছেন। গান্ধী মূর্তির জায়গাটা বেছে নেওয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “গান্ধীজি দেশের একতার জন্য লড়েছেন। আমরা অন্যায় আবদার মানবো না।” মোদী সরকারকে একহাত নিয়ে মমতার তোপ, বিরোধীরা কিছু বললেই দেশদ্রোহী।

