হক জাফর ইমাম, মালদাঃ গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে এক ব্যক্তি। ধূত ব্যক্তি কে মারধর করে পুলিশের হাতে তুলে দিলো এলাকার উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা ইংরেজবাজার থানার আম জামতলার সাঁওতাল পাড়া এলাকায়। জানা গেছে প্রতিদিনের মতো এদিন সকালে স্থানীয় বাসিন্দা গৌড় ঘোষ এর গরু বাঁধা ছিল মাঠে। অভিযোগ মালদা ইংলিশ বাজারের মুসলিমপুরের এক ব্যক্তি মাঠ থেকে গরুটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে ওই ব্যক্তিকে ধরে ফেলে। শুরু হয় মারধর। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ এলাকার উত্তেজিত জনতার কাছ থেকে ধৃত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে জান। তবে খবর লেখা পর্যন্ত ধৃত ব্যক্তির নাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *