তামিলনাড়ু চেন্নাইয়ের একটি এলাকায় একটি ওয়্যার হাউসে এদিন বিকেলের দিকে বিধ্বংসী আগুন লাগে। জ্বালানি মজুত থাকায় আগুন বিশাল বড় আকার ধারণ করে। সেই আগুন নেভাতে ২৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এছাড়াও ছটি ফোমের গাড়ি পৌঁছে আগুন নেভানোর চেষ্টায় লাগে। সব মিলিয়ে মোট ৫০০ জন দমকলের কর্মী আগুন নেভাতে হাত লাগিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চেন্নাইয়ের একটি রাসায়নিকের গোডাউন এটি। সেখানেই ওই আগুন লাগে। এছাড়াও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি দমকলের অতিরিক্ত ডিটেক্টর শৈলেন বাবু। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।