জম্মু-কাশ্মীর: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ১১ জন পড়ুয়া। এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চে। সূত্রে খবর, ট্যুরে যাচ্ছি ওই পড়ুয়ারা। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার পীর কি গলি এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। গভীর খাদে পড়ে যায় সেটি। একটি প্রাইভেট কম্পিউটার কেন্দ্রের ১১ জন পড়ুয়া ওই গাড়িতে ছিল, এর মধ্যে ৯জনই ছাত্রী বলে খবর। পড়ুয়ারা সুরানকোটে তেহশিল থেকে মুঘল রোডের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *