জলপাইগুড়িঃ গভীর রাতে একটি দলছুট হাতি হামলা চালায় নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। এই নিয়ে ২৮ বার হাতির হামলার শিকার হল বিদ্যালয়টি। বারবার এমন ঘটনায় সেখানে পড়াশোনা চালানো দুষ্কর হয়ে উঠেছে।