দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ১৭ ঘণ্টা পর এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনারকে নির্দেশ দিয়েছেন অমিত শাহ দ্রুত রিপোর্ট দিতে। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার ওয়েস্টার্ণ রেঞ্জ শালিনি সিং এই ঘটনার তদন্ত করবেন বলে খবর। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। দিল্লি পুলিশ অভিযোগ পেয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জুড়ে চাপা উত্তেজনা এখনও রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে শান্তি বজায় রাখা হয়েছে। সোমবার সকাল থেকেই আই কার্ড পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।


