পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহের আঁচ পড়ল ভারতের বাজারে। টানা চারদিন ধরে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। রবিবার পেট্রলের দাম লিটারপিছু ৯ পয়সা এবং ডিজেলের দাম ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন এক বছরেরও বেশি সময় পর দিল্লিতে পেট্রলের দাম ছিল সর্বোচ্চ। দিল্লিতে লিটারপিছু পেট্রলের দর ছিল ৭৫ টাকা ৫৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ছিল ৬৮ টাকা ৫১ পয়সা। একই অবস্থা দেশের অন্যান্য শহরগুলিতেও। এদিন কলকাতায় লিটারপিছু পেট্রলের দর ছিল ৭৮ টাকা ১৩ পয়সা এবং ডিজেল ছিল ৭০ টাকা ৮৭ পয়সা।

