সাত সকালে দমদম জংশন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ২৪ নম্বর রেল গেটের কাছে লাইনের ধার থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার হল। মৃতদের নাম সজ্জন পাসোয়ান ও সঞ্জয় কর্মকার। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ ট্রেনের যাত্রীরা দেহ দু’টি দেখতে পান। তাঁরাই খবর দেন জিআরপিতে। প্রাথমিক অনুমান, তাঁরা ট্রেনে কাটা পড়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।