পরিচালক বিশাল বহেলের ছবি ‘সুপার৩০’-তে  আনন্দ কুমারের চরিত্র অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছিলেন হৃত্বিক।  সেই সেরা অভিনয়ের স্বীকৃতি মিলল।  দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন হৃত্বিক রোশন। সেরা অভিনেতা বললে ভুল হবে সেরা ছবি হিসেবেও পুরস্কার জিতে নিয়েছে ‘সুপার৩০’। ২০১৯ সালে বলিউডের বক্স অফিসে সারা জাগানো  ছবিগুলির মধ্যে একটি এই ছবি। সারা দেশে সুপারহিটের তকমা পেয়েছে এই ছবি।