দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে দু’পক্ষের সংঘর্ষের আঁচ যাতে কলকাতায় না পড়ে তা সুনিশ্চিত করতে উদ্যোগী কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা। এবিষয়ে প্রতিটি থানাকে সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারদেরও সতর্ক হওয়ার নির্দেশ গিয়েছে কমিশনারের পক্ষ থেকে। স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত টহল, সূত্র মারফৎ তথ্য সংগ্রহ ও ধর্মীয় সংগঠনগুলির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছেন অনুজ শর্মা।