নৈহাটিতে শক্তিশালী বোমা নষ্ট করা হয়েছে বলে দাবি জানাল বিজেপি। এদিন নৈহাটিতে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হুগলির চুঁচুড়ায়। এর পরে নৈহাটিতে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন। এর পরে তিনি দাবি করেছেন, নৈহাটিতে অনেক শক্তিশালী কিছু জমানো ছিল। তা না হলে এত বড় মাপের বিস্ফোরণ সম্ভব নয়। এর তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দিতে হবে বলেও তিনি দাবি জানান। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই বিস্ফোরণের তদন্ত চেয়েছেন। তিনি টুইট করে লেখেন যে ভাবে বিস্ফোরণ হয়েছে তাতে পুলিশ প্রশাসনের চোখ খুলে যাওয়া উচিত আর সেই সঙ্গে দরকার নিরপেক্ষ তদন্ত।

