হক জাফর ইমাম, মালদাঃ সোমবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করা হয় মালদা জেলা তৃণমূল প্রধান কার্যালয়ের কক্ষে। অনুষ্ঠানের প্রথমেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এই দিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা ও সৌমিত্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রায় ৫০০ শতাধিক তৃণমূল নেতা নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা বলেন আজকে এই মহান দিনটি পালন করা হয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূরের নির্দেশে। আজকের দিনে সমাজ সংস্কারক বাংলা বর্ণের সাথে পরিচয়কারি ভারত বর্ষ তথা বিশ্বের সমাজ সংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস কার উপলক্ষে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলার তৃণমূল প্রধান কার্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও পুষ্পল করা হয়েছে। এছাড়াও আমরা তার আত্মার শান্তির জন্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *