হক জাফর ইমাম, মালদাঃ মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী।সোমবার গভীররাতে মালদা ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মোর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুস্কৃতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম, হজ মোহাম্মদ (২০)। বাড়ি মালদা কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। ধৃতর কাছ থেকে একটি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের অনুমান অসামাজিক কোন কাজকর্ম করার জন্য সাদুল্লাপুর মোর এলাকায় দাঁড়িয়ে ছিল ওই দুষ্কৃতী। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তার সাথে আরো কেউ ছিল কিনা তা তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *