প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পূর্ব মেদিনীপুর: হুগলি নদীর পাড় থেকে ফের উদ্ধার হল একটি মৃত ইরাবতী ডলফিন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটির কাছে নটপটিয়াতে। বিশালাকার ডলফিনটির ওজন প্রায় ১০০কেজি ও দৈর্ঘ্য ৫ ফুট ৪ইঞ্চি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মহিষাদল কলেজের জীববিদ্যা বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা মৃত ডলফিনটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। সাড়ে পাঁচ ফুট। লেজের অংশের দৈর্ঘ্য প্রায় দেড় ফুট আর পাখনার বেড় প্রায় দু ফুট নয় ইঞ্চি। মৃত ডলফিনটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্ব মেদিনীপুরের বন দপ্তরের আধিকারিকরা। ডলফিনটির দেহে কোন আঘাতের চিহ্ন না থাকায় বার্ধক্যজনিত কারণেও এটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে বনদপ্তরের অনুমান। উল্লেখ্য, গত দু’মাসে হলদিয়া থেকে মহিষাদলের মধ্যে হুগলি নদী থেকে ৭টি মৃত ইরাবতী ডলফিন মিলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও সমীক্ষকরা।


