প্রয়াত হলেন মোহনবাগানের সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শেষ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বেশ কিছু দিন কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন প্রখ্যাত আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মোহনবাগান ক্লাবের একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। গত বছর মোহনবাগানের সভাপতি হন।

