নয়াদিল্লিঃ আজ দুপুর ২:৩০ মিনিট নাগাদ যমুনা পাড়ে নিগমবোধ শ্মশানঘাটে সম্পন্ন হবে দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের শেষকৃত্য। তার আগে তাঁর মরদেহ কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন দিল্লিবাসী। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে শোকমিচিল পৌঁছবে শ্মশানঘাটে। আজ সকাল থেকেই দিল্লির দক্ষিণাংশে শীলা দীক্ষিতের বাড়িতে তাঁর শায়িত থাকা মরদেহে শেষশ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনীতিক এবং বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *