ফের একবার মাওবাদী হামলা ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের বিজাপুর এলাকার কেশকুতুলে মাওবাদীরা নিরাপত্তা রক্ষীদের ওপরে হামলা চালিয়েছে। ঘটনায় ইতিমধ্যে ২জন শহিদ হয়েছেন বলে খবর। এছাড়াও কয়েকজনের আহত হওয়ার খবর সামনে এসেছে। গোটা এলাকা নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে। মাওবাদী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে রাজনন্দগাঁওয়ে গুলির লড়াই চলেছে। এই এলাকা থেকে মাওবাদীদের ব্যবহৃত প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *