ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ২১ টাকা ৫০ পয়সা। ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৪৭ টাকা। আগামীকাল বুধবার ১লা জানুয়ারি থেকে নয়া বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। এই নিয়ে চার মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪৬ টাকা। ডিসেম্বরের শুরুতে অনেকটাই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। প্রায় ১৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেই সময় হেঁসেলে আগুন লেগেছিল। আরও একধাপ বাড়িয়ে গ্যাসের দাম বাড়ল ২১ টাকা।
