হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের বর্তমান সভাপতি লক্ষ্মী গুহকে মারধরের অভিযোগ প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে।মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের বর্তমান সভাপতি লক্ষ্মী গুহুকে কংগ্রেস শ্রমিক সংগঠনের কার্যালয়েই মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় মালদা শহরের রথবাড়ি কার্যালয় অফিসে। বর্তমান সভাপতি লক্ষ্মী গুহর অভিযোগ, তিনি অফিসে ছিলেন। সেই সময় হঠাৎ প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম দলবল নিয়ে কার্যালয়ে ঢুকে তাকে মারধর করে এমনকি শীলতাহানি করে বলেও অভিযোগ করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান সভাপতি লক্ষ্মী গুহ। অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *